পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 

34660635bec9480feecc15ea63e30f99 6aea52597fc82 34660635bec9480feecc15ea63e30f99 6aea52597fc82
34660635bec9480feecc15ea63e30f99 6aea52597fc82

রাজধানীর পল্লবীর চলন্তিকা মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এজেআর কুরিয়ারের দৈনন্দিন মজুরিভিত্তিক কর্মচারী রমজান (২২) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রমজানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এজেআর কুরিয়ারের কর্মী সুজন জানান, সে কুরিয়ারের কাজ করছিল। হঠাৎ পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে রমজান আহত হয়। আমরা দ্রুত তাকে হাসপাতালে পাঠায়। 

ঢামেকের পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এ দিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে পল্লবী থানার ওসি জালাল উদ্দীন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। যেখানে কুরিয়ারের সিসি ক্যামেরা ছিল, সেখান থেকে ফুটেজও নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এতে জড়িতদের গ্রেফতারে কাজ করছি। 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh