ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৪৪৬ মামলা, শীর্ষে উত্তরা

Be372ea58ced15593763c2b8f03d8647 6a4cc5c1ee046 Be372ea58ced15593763c2b8f03d8647 6a4cc5c1ee046
Be372ea58ced15593763c2b8f03d8647 6a4cc5c1ee046

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চা‌লি‌য়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান চালায়।

বুধবার (২৮ অক্টোবর) ডিএম‌পির মি‌ডিয়া সেন্টার থে‌কে পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হয়। 

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩৮১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ৩১২টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ৭টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৩২০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, ১১টি ট্রাক, ৩০টি ক্যাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৫৩টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫টি মামলা হয়েছে। 

এছাড়া অভিযানকালে ৭৩৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh