ছাত্রদল নেতা নয়ন হোসেন গ্রেফতার

6b5e2a5ba4dfe69ca299a337fa2e94e2 6ada2cc2896e1 6b5e2a5ba4dfe69ca299a337fa2e94e2 6ada2cc2896e1
6b5e2a5ba4dfe69ca299a337fa2e94e2 6ada2cc2896e1

রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চাঁদাবাজির একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ডিবির তেজগাঁও বিভাগের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।

তিনি জানান, আদাবর এলাকা থেকে গত বুধবার রাতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh