কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর ঢামেকে মৃত্যু

C7e5d8a68bceded74c19d81deffd13b4 C7e5d8a68bceded74c19d81deffd13b4
C7e5d8a68bceded74c19d81deffd13b4

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোখলেছুর রহমান (৬২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কারারক্ষী নাজমুলসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সকাল পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, মো. মোখলেছুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী ছিলেন তিনি। তার বাড়ি ময়মনসিংহ ত্রিশাল উপজেলার দেওপাড়া গ্রামে। তার বাবার নাম আ. খালেক।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh