কুমিল্লায় ‘এসবিএস’ নামের যুবক চক্রের অস্ত্র নিয়ে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি কিছু কিশোরের অস্ত্র নিয়ে স্লোগান দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের চিহ্নিত করতে মাঠে নামে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- এসবিএস যুব চক্রের তিন সদস্য, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো: হাবিব (১৭) ও কালা মিয়ার ছেলে হাবিব (১৭) এবং একই এলাকার ভাড়াটিয়া শাওন ও সিটিজি গ্রুপের ভাড়াটিয়া।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, কিশোর চক্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের সাথে জড়িত কাউকে থানা এলাকা থেকে ছাড় দেওয়া হবে না। আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।