রাজধানীর উত্তরখান থানাধীন ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. খলিলুর রহমান শান্ত (৩৮)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের উত্তরখান থানা শাখার সহ-সভাপতি।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মো. আকতার হোসেন বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উত্তরখান থানা পুলিশের সহায়তায় উত্তরখানের ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত খলিলুর রহমান শান্তর বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃ ব্যাক্তিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ করা হয়।