সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার

D1a8656c63e082ca06126eb590a577e8 6ae2b9b3842d9 D1a8656c63e082ca06126eb590a577e8 6ae2b9b3842d9
D1a8656c63e082ca06126eb590a577e8 6ae2b9b3842d9

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব বাংলা ট্রিবিউনকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। 

তিনি জানান, তাওসিফ সৌরির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তার মোবাইল ফোন ও হাতঘড়িও পাওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com