সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা

26984be0d279b894cd89a6bd0bce6a1a 6ad9daa2c818c 26984be0d279b894cd89a6bd0bce6a1a 6ad9daa2c818c
26984be0d279b894cd89a6bd0bce6a1a 6ad9daa2c818c

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেডপ্রাপ্তিতে বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসনপ্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর নেতারা এ দাবি জানান।

শিক্ষকদের দাবি, স্কুল-কলেজের এমপিও নীতিমালা সংশোধন করে মাদ্রাসার এমপিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য আনাতে হবে। দাবি বাস্তবায়নে সরকারকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষকরা। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি পালনের কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, একই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে ভিন্ন নীতিমালা কার্যকর রয়েছে। অন্যদিকে, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh