Homeআন্তর্জাতিকরিয়াদ বিমানবন্দরে হামলায়...

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন বগুড়ার শাহেদ আহমেদ ও কুমিল্লার নসরুল্লাহ বদরপুরী। রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

নিহত শাহেদ আহমেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবা মো. রফিকুল ইসলাম ও মোছার মোছা. শাহেরা বেগম।

অপর নিহত নসরুল্লাহ বদরপুরীর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার পিতা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মাতা জাহানারা বেগম।

রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গতকাল বেলা ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ একটি ক্ষেপণাস্ত্র অবতরণ করে।

এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মোট ১২ জন নিহত হয়।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।