মাসুদ হোসাইনকে হত্যাচেষ্টা: সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেফতার 

2ce6becd5c4d57b9b7bdf31011caef35 6ae883762ed3d 2ce6becd5c4d57b9b7bdf31011caef35 6ae883762ed3d
2ce6becd5c4d57b9b7bdf31011caef35 6ae883762ed3d

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনকারী মাসুদ হোসাইনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদশাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আসামির পক্ষে আইনজীবী খন্দকার আহসান হাবিব গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করে জামিন চান। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের ঢাল ও র‍্যাব কার্যালয়ের সামনে আন্দোলনকারী মাসুদ হোসাইনের ওপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র, পিস্তল, শটগান, পেট্রোল বোমা ও ককটেল নিয়ে চালানো ওই হামলায় এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন মাসুদ।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বুকে জটিল অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় আসামিদের প্ররোচনা, অর্থায়ন ও সরাসরি নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং গুলি চালানো হয়।

এ মামলায় ফয়জুর রহমান বাদশাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com