ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পাসের হার ৫১.৪৪ শতাংশ: ফলাফলে মেয়েরা এগিয়ে

3df72867dd30bf0264bf99f1666b8ee3 6ae595ae9c5cc 3df72867dd30bf0264bf99f1666b8ee3 6ae595ae9c5cc
3df72867dd30bf0264bf99f1666b8ee3 6ae595ae9c5cc

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে পাসের হার এবং সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই পুরুষ শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বোর্ডের সচিব অধ্যাপক মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদাত উল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. একেএম কামাল হোসেন ও কলেজ পরিদর্শক এসএম আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিসংখ্যানে দেখা গেছে, ময়মনসিংহ বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭০ হাজার ৬৭৩ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৩৫৪ জন। ছাত্রীর সংখ্যা ২০ হাজার ৭০৭ জন এবং ছাত্র ছাত্রীর সংখ্যা ১৫ হাজার ৬৪৭ জন।

মেধার শীর্ষস্থান অর্থাৎ জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েরা এগিয়ে; জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ১ হাজার ১১৯ জন এবং ছাত্রী ১ হাজার ১৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি—75.56 শতাংশ। বিপরীতে মানবিক বিভাগে পাসের হার ছিল ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার কমেছে ৪২ দশমিক ৭২ শতাংশে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বোর্ডের মাত্র ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি বড় অংশ গণিত ও ইংরেজিতে কাঙ্খিত নম্বর পেতে পারেনি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com