মদসহ গ্রেফতারের পর টয়লেটে যাওয়ার ভান করে থানা থেকে পালিয়েছে কিশোর!

03228a0bd1ea293c099ff02c81ad17b1 6adb6846475e5 03228a0bd1ea293c099ff02c81ad17b1 6adb6846475e5
03228a0bd1ea293c099ff02c81ad17b1 6adb6846475e5

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের হাতে মদসহ আটক এক কিশোর অপরাধী পালিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক ওই কিশোরকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ৩৫ লিটার চোলাই মদ ও সিএনজিসহ আটক ১৬ বছর বয়সী এক কিশোর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রস্রাবের কথা বলে থানা থেকে পালিয়ে যায়।

পলাতক রামু উপজেলার উমখালী সওদাগর পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঈদগাঁও থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিসহ ওই কিশোরকে আটক করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। থানার সেলের সামনে গেলে সে প্রস্রাবের ভান করে এবং টয়লেটে যাওয়ার ভান করে পালিয়ে যায়। পরে পুলিশের হেফাজত থেকে গ্রেফতার যুবক মদ নিয়ে পালানোর বিষয়টি সামনে আসে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধের সঙ্গে জড়িত কিশোরকে হাতকড়া পরা বা কক্ষে রাখা যাবে না। তাই মদসহ থানায় আনার পর এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়। প্রতারণার আশ্রয় নিয়ে পালিয়েছে কিশোর। পুলিশ তাকে আবারও হেফাজতে নেওয়ার চেষ্টা করছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh