বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

1793605403223053 1793605403223053
1793605403223053

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার স্থাপনা ভেঙে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। এবার মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটকও ভেঙে ফেলেছেন তারা। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেলার প্রধান অস্থায়ী ফটক ভাঙার কাজ শেষ হয়। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে প্রবেশ করেন। এ সময় তারা মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। স্থাপনাগুলো ভাঙার কাজে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া দুটি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী প্রবেশ ফটকটিও ভেঙে ফেলেন।

বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেরত চান শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ নিজেদের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বাণিজ্য মেলা বা অন্য কোনো ধরনের বাণিজ্যিক আয়োজন করা উচিত নয়।

শিক্ষার্থীদের দাবি, মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করতে দিতে হবে। পাশাপাশি কৃষি গবেষণার জন্য মাঠটিকে উপযোগী করে তুলতে হবে।

এ ছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবিও জানিয়েছেন তারা। একই সঙ্গে সেখানে কোনো স্থায়ী কিংবা অস্থায়ী স্থাপনা নির্মাণ না করার দাবি তুলেছেন শিক্ষার্থীরা।

এর আগেও মেলার স্থাপনা ভাঙচুর

মাঠ উদ্ধারের দাবিতে এর আগেও একাধিকবার কর্মসূচি পালন করেছেন শেকৃবি শিক্ষার্থীরা। গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে তাতে বাধা দেন তারা। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।

পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ ফটকসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন তারা। তবে মাঠের ব্যবহার নিয়ে অসন্তোষ অব্যাহত থাকায় আন্দোলন আরও জোরালো করেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধ করে বিক্ষোভ

এদিকে মাঠ উদ্ধারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধও করেছেন আন্দোলনকারীরা। সর্বশেষ গত ১ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেকৃবি শিক্ষার্থীরা।

এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা ও গবেষণার কাজে ব্যবহারের জন্যই সংরক্ষিত থাকা প্রয়োজন। তাই মাঠটি পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের দাবি আদায়ের আন্দোলন অব্যাহত রাখার অবস্থান রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com