ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

Bbd5110fd5788aae02b06f1206b3a04e 578c826f301ae Bbd5110fd5788aae02b06f1206b3a04e 578c826f301ae
Bbd5110fd5788aae02b06f1206b3a04e 578c826f301ae

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করে দেওয়া অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। 

সোমবার (২ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী  ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী পারভেজ হোসেন। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।  

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর একটি অফিস আদেশ জারি করে। আদেশে বলা হয়, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করা হলো।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com