নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে

5a3c1a99a3320f89d2e82f3a3ea6d8bd 6adb6b5252923 5a3c1a99a3320f89d2e82f3a3ea6d8bd 6adb6b5252923
5a3c1a99a3320f89d2e82f3a3ea6d8bd 6adb6b5252923

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিঠুন (২৫)। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh