দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল

শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিষ্কার রাখার লক্ষ্যে আজ থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

এই প্রচারণার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, 13 ও 14 সেপ্টেম্বর (রবিবার ও সোমবার) সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুদিনব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

DS./

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh