দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিচারক

A1d729b69f9be44f41a1ca04446c4c35 6ae9abd01820b A1d729b69f9be44f41a1ca04446c4c35 6ae9abd01820b
A1d729b69f9be44f41a1ca04446c4c35 6ae9abd01820b

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের উপস্থিতিতে সংক্ষুব্ধ হয়েছেন বিচারক। এসময় তিনি সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে দীপের রিমান্ড শুনানির আগ মুহূর্তে এঘটনা ঘটে। শুনানির শুরুতে এজলাসে সাংবাদিকদের দেখে বিচারক বলেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন? শুনানির পর পিপি-এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান। আপনারা থাকতে পারবেন না।’

এসময় বিচারক পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘সব ক্লিয়ার করেন কেউ থাকবে না ভেতরে।’ পরে সাংবাদিকরা এজলাসের পেছনে একপাশে গিয়ে দাঁড়ান। এরপর শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শুনে দীপের তিন দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।

সাংবাদিকদের আদালত থেকে বের করে দেওয়ার বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও সাবেক জেলা জজ শাহজাহান সাজু বলেন, ‘এটা যেহেতু ক্যামেরা ট্রায়াল নয়, ওপেন ট্রায়াল। সেহেতু শুধু জার্নালিস্টরা নয়, পাবলিকরাও থাকতে পারবেন। আর সাংবাদিকরা জাতির দর্পণ ও ন্যায় বিচারে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে। ওপেন ট্রায়ালে তারা থাকলে শুনানিতে কী হলো, তা জাতিকে জানাতে পারেন। সুতরাং সাংবাদিকদের এজলাস থেকে বের হয়ে যাওয়ার কথা বলা ঠিক হয়নি।’

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com