ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

09884cfa5ffe0fb47dfcee9b8d856eb4 6ae327611ee3e 09884cfa5ffe0fb47dfcee9b8d856eb4 6ae327611ee3e
09884cfa5ffe0fb47dfcee9b8d856eb4 6ae327611ee3e

দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হামিদুল ইসলাম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দুদক প্রসিকিউটর এস.এম আবুল কালাম (আজাদ) সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাণ্ড এবং অপরাধমূলক অসদাচরণে দায়ে তাকে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২ কোটি ৯৩ লাখ টাকা ক্রোককৃত সম্পত্তি  বাজেয়াপ্ত এবং ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত সম্পদ জরিমানা করা হয়েছে। 

চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৯ সালের ২০ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুদকের  সহকারী পরিচালক আতাউর রহমান সরকার মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেন। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল আতাউর রহমান সরকার আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে ৫ কোটি ৫০লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য পান তদন্ত কর্মকর্তা। সে তথ্য আদালতে উপস্থাপন করা হয়। 

এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সবার সাক্ষ্য নেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আসামির বিরুদ্ধে এ রায় এলো।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com