ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন

98609dfc8fe5690d0e9a5e21c2c44b77 6ae366e5c545a 98609dfc8fe5690d0e9a5e21c2c44b77 6ae366e5c545a
98609dfc8fe5690d0e9a5e21c2c44b77 6ae366e5c545a

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন স্কেল প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। হাটপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোঃ খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীক নিয়ে এবং বাংলাদেশ কংগ্রেসের হুসেইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com