জামায়াত আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল, বিএনপি নয়: রিজভী

72e3ba27c740d851add98ff8c252faca 6ad4b6e88b742 72e3ba27c740d851add98ff8c252faca 6ad4b6e88b742
72e3ba27c740d851add98ff8c252faca 6ad4b6e88b742

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেনি। বরং যারা বিএনপিকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করছেন, তারা আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছেন।

তিনি বলেন, জামায়াত ক্ষমতার জন্য যেকোনো দলের সঙ্গে কাজ করতে পারে। ইতিহাস বলে, আওয়ামী লীগের পথে শুধু তারাই হাঁটতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরো বলেন, জামায়াত অতীতেও ফ্যাসিবাদী আচরণ করেছে এবং এখনো সেই পথেই হাঁটছে। কোনো আন্দোলনে দলটিকে আদর্শিক পথে দেখা যায়নি।

রিজভী বলেন, জনগণ বিএনপিকে চেনে। দল যে প্রতিশ্রুতি দেয় তা থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াত অনেক প্রতিশ্রুতি দিলেও উল্টো কাজ করেছে।

এ সময় রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক চেতনা প্রকাশের আহ্বান জানান।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press Nation Bangladesh