কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

73ee979e9e67ab05c7e246f676257c67 6ae4d9b106bfb 73ee979e9e67ab05c7e246f676257c67 6ae4d9b106bfb
73ee979e9e67ab05c7e246f676257c67 6ae4d9b106bfb

রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে সড়কে চারটি ককটেল ছুড়ে মারা হয়েছে। এর মধ্যে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেলগুলোর বিস্ফোরণ হয়নি। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে। পশ্চিম রাস্তায় ছুড়ে মারা একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হননি। তিন ককটেল উদ্ধারের ঘটনায় দুজন আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এদিকে ধানমন্ডি থানা পুলিশ জানায়, কলাবাগান পদচারী-সেতুর পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com