আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করায় যুবককে গ্রেফতার করা হয়েছে

E99a32e965cfda0015768e4a17a66b56 6ae087b55c2c2 E99a32e965cfda0015768e4a17a66b56 6ae087b55c2c2
E99a32e965cfda0015768e4a17a66b56 6ae087b55c2c2

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়ায় আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করায় সৌরভ চন্দ্র মোহন্ত (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিকাল বেলাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার জের ধরে উত্তপ্ত পরিস্থিতিতে বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সৌরভ চন্দ্র মোহন্ত পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মোহন্তের ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রায় দুই মাস আগে, সৌরভের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও কুরআন সম্পর্কে আপত্তিকর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গত সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি আবারো ভাইরাল হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় গ্রাম পুলিশ আমিনুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে।

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সোমবার রাতে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন সৌরভ ও তার আত্মীয়দের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি ঘরের বেড়া ভাংচুর ও আসবাবপত্র ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ভাংচুরের ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। এ ঘটনায় শফিকুল ইসলাম আরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh