অবৈধভাবে সড়কে খোঁড়াখুঁড়ি করছিলেন দুজন, পুলিশে দিলো ডিএসসিসি

7512464b23325d0370d9c8efa0cb75f3 6ae089d44740b 7512464b23325d0370d9c8efa0cb75f3 6ae089d44740b
7512464b23325d0370d9c8efa0cb75f3 6ae089d44740b

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়াই অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যে সড়ক খননকালে দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে এই ঘটনা ঘটে।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, শরীফ মঞ্জিলের (হোল্ডিং নং ৩০৭, মুরাদপুর, জুরাইন) জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি করপোরেশনের কোনও  অনুমতি না নিয়েই অবৈধ গ্যাস সংযোগের জন্য ওই সড়কটি খনন করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়। 

তারা দুজনেই শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে সূত্রটি। তবে কে তাদের এ কাজে নিয়োগ করেছিলেন তা এখনও জানা যায়নি। 

অভিযানকালে তাদের কাছ থেকে অবৈধ খননকাজে ব্যবহৃত দুটি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং দুটি কর্নি জব্দ করা হয়েছে।

পরবর্তী সময়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক সহযোগিতায় আটককৃত দুই শ্রমিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh