বিএনপির অধীনে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ: এটিএম আজহার

2c53c01e2e3cd874a176c71cf0c14ace 6ae7481671073 2c53c01e2e3cd874a176c71cf0c14ace 6ae7481671073
2c53c01e2e3cd874a176c71cf0c14ace 6ae7481671073

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঠাকুরগাঁও উপনির্বাচন প্রমাণ করেছে বিএনপির অধীনে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, বিএনপি জাতির জন্য দুর্যোগ, এই বিপর্যয় যতদিন থাকবে ততদিন জাতি মুক্তি পাবে না।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পোশাক পরে শাসন শুরু করেছে। আট মাসে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখার দরকার নেই, এই সরকার নিজেই ক্ষমতায় থাকতে চায় না।

বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন স্কেল প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com