ট্রান্সফরমার চুরির চেষ্টায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

644f3d16dd23fa7765ce8c746473f412 6ae580ce255ae 644f3d16dd23fa7765ce8c746473f412 6ae580ce255ae
644f3d16dd23fa7765ce8c746473f412 6ae580ce255ae

পটুয়াখালীর গোলচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেনকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে চুরিতে ব্যবহৃত একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে। আটক মনির হোসেন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের মজিবুল খলিফার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন মনির হোসেন। এ সময় পাশ দিয়ে যাওয়া কয়েকজন জেলে বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মনিরকে হাতেনাতে আটক করে। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে দক্ষিণ পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে।

পরদিন শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তাদের হেফাজতে নেয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় সাবেক ইউপি সদস্য মনির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত নৌকাসহ তার মালামাল জব্দ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) আসামিদের আদালতে পাঠানো হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com