ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৯টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল আমিন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন স্কেল প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১৬ ভোট।
এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. বটগাছ প্রতীকে আব্দুল আলীম নিজামী পেয়েছেন ৭৩৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হাত পাখা প্রতীকে খাদেমুল ইসলাম পেয়েছেন ৩০৯১ ভোট। আর বাংলাদেশ কংগ্রেস প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট।
আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত ১৬৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।