কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের নেতা গ্রেফতার

D07ef091a051270ffc4657ef97432ba1 6ae1a8c42dbd5 D07ef091a051270ffc4657ef97432ba1 6ae1a8c42dbd5
D07ef091a051270ffc4657ef97432ba1 6ae1a8c42dbd5

রাজধানীর উত্তরখান থানাধীন ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতারকৃতের নাম মো. খলিলুর রহমান শান্ত (৩৮)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের উত্তরখান থানা শাখার সহ-সভাপতি।

উত্তরা পশ্চিম থানার বরাত দি‌য়ে ডিএম‌পির মি‌ডিয়া সেন্টা‌রের ডি‌সি মো. আকতার হোসেন ব‌লেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উত্তরখান থানা পুলিশের সহায়তায় উত্তরখানের ময়নার টেক বাজার এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত খলিলুর রহমান শান্তর বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃ ব‌্যা‌ক্তি‌কে আদালতে পাঠা‌নোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ করা হয়। 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh