যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা

C7e5d8a68bceded74c19d81deffd13b4 C7e5d8a68bceded74c19d81deffd13b4
C7e5d8a68bceded74c19d81deffd13b4

রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুর সিটিপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মারুফের গ্রামের বাড়ি ঝালকাঠিতে। তিনি সিটি পল্লীতে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ। 

নিহতের ভগ্নিপতি বাদশা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাসার অদূরে ওয়াসা গেট এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলি তার বুকে বিদ্ধ হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh