গলায় আতশবাজি বিস্ফোরণে ওই যুবকের হাতের পাঁচটি আঙুল ভেঙে যায়

4bb56c6df1ecdcaf4df4bfc28dcbf6e6 6adf1263ce512 4bb56c6df1ecdcaf4df4bfc28dcbf6e6 6adf1263ce512
4bb56c6df1ecdcaf4df4bfc28dcbf6e6 6adf1263ce512

পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মী পূজা উপলক্ষে পটকা ফাটাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে অমিত হাজারী (১৮) নামে এক যুবক তার বাম হাতের পাঁচটি আঙুল হারিয়েছেন। বিস্ফোরণে তার বাম হাত গুরুতর আহত হওয়ায় শেষ পর্যন্ত হাত বাঁচানো যায় কি না, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মী পূজার আনন্দ উদযাপনের অংশ হিসাবে, অমিত রাতে বাড়ির কাছে পটকা ফাটাতে যায়। এ সময় তার হাতে আচমকা একটি পটকা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং হাতের নরম টিস্যুসহ ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউটে পাঠানো হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান জানান, বিস্ফোরণে অমিত তার বাম হাতে ‘ডিগ্লোভিং ইনজুরি’ পেয়েছেন। হাতের ত্বক এবং নরম টিস্যু প্রায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষত এতটাই গভীর এবং গুরুতর যে হাত বাঁচানো সম্ভব হবে কি না, এ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তাকে উন্নত অস্ত্রোপচারের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, লক্ষ্মী পূজার উৎসবে পটকা বিস্ফোরণে এক কিশোর গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh