জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের পাশাপাশি বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন।
বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (জৈন্তাপুর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর সাবস্টেশন থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাঙ্গিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়ন কাজের জন্য এসব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হলে শিগগিরই বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। এই সাময়িক অপ্রত্যাশিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বুবো কর্তৃপক্ষ।