Homeরাজনীতিজামায়াত-বিএনপির আইনজীবীরা আদালতে...

জামায়াত-বিএনপির আইনজীবীরা আদালতে মারামারি করেন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে উভয় পক্ষের আইনজীবী সমাবেশের ভেতরে ও বাইরে তুমুল কথাবার্তা ও মারামারিতে জড়িয়ে পড়েন।

এর আগে একদিনের রিমান্ড শেষে দুপুরে কড়া নিরাপত্তায় আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে আদালতে নেওয়া হলে সেখানে অবস্থান নিয়ে জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক আদালত কক্ষ ত্যাগ করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আখতারুজ্জামানের জামিন শুনানি আবার শুরু হয়।

শুনানিতে আসামি ও রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।